রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেরপুরে সমাজকর্মী ফেরদৌস আরা চুনীর দাফন সম্পন্ন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা সংস্থার সদস্য ফেরদৌস আরা চুনীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টার সময় শহীদ সামছুজোহা পার্কে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপু-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আাব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, প্রেসক্লাবের সভাপতি আলামিন আলী, উপদেষ্টা তুহিন আরন্যসহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাত্রে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফেরদৌস আরা চুনী শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী চুনী মেহেরপুরের বরেণ্য রাজনীতিক, আওয়ামী লীগ নেতা ও তিনবারের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সহিউদ্দীন ও ফজিলাতুন্নেসা দম্পতির কনিষ্ঠ কন্যা এবং মেহেরপুর-১ এর আওয়ামী লীগ দলীয় বর্তমান সাংসদ ফরহাদ হোসেন দোদুলের বোন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

মেহেরপুরে সমাজকর্মী ফেরদৌস আরা চুনীর দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭