রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

অর্থ আত্মসাত মামলায় ৯ জনের উভয় দণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৮ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত মীর রহুল আমিন এই রায় দেন। রায়ে আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে সবাই পলাতক থাকলেও রায়ের সময় বেকসুর খালাস প্রাপ্ত ইসহাক চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনসারুল হক (তৎকালীন অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক), আব্দুর শুক্কুর (তৎকালীন ক্যাশ ইনচার্জ), ব্যবসায়ী স্বপন কুমার ঘোষ, আব্দুন নূর (নূর ট্রেডার্সের মালিক), জামাল উদ্দিন (মেসার্স আলম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক), কোরবান আলী (মেসার্স পারভিন অটোমোবাইলসের মালিক), আজিজুর রহমান (আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক), শহিদুর রহমান ও মো. হোসেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, সিআই শিট আমাদানি করার জন্য নূর ট্রেডার্সের নামে ভুয়া আমদানি কাগজ তৈরি করে অগ্রণী ব্যাংক থেকে ৭০ লাখ ৪০ হাজার টাকা ঋণপত্র নেই আসামিরা। পরে ৭৫ লাখ ৫৭ হাজার ৩১৮ টাকা অগ্রণী ব্যাংকের ক্ষতিসাধন দেখিয়ে ১৯৮৮ সালের ১৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তৎকালীন পরিদর্শক আবু মো. তারেক সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

অর্থ আত্মসাত মামলায় ৯ জনের উভয় দণ্ড !

আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭