রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপিল করবেন নূর হোসেন: আইনজীবী

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বহুল আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে প্রধান আসামি নূর হোসেন আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খোকন সাহা। গতকাল সোমবার রায় ঘোষণার পর তিনি বলেন, ‘নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন। ‘

‘ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাবো। ‘- নূর হোসেনের বক্তব্য তুলে ধরেন আইনজীবী খোকন সাহা।

তবে আদালতের এজলাসের বাইরে থেকে প্রিজন ভ্যানে উঠার আগ পর্যন্ত নূর হোসেনকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও নূর হোসেন কোনো কথা বলেননি। মুর্তুজা জামান চার্চিল ও নূর হোসেন একই প্রিজন ভ্যানে ছিলেন।

গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েতে হোসেনের আদালত আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

আপিল করবেন নূর হোসেন: আইনজীবী

আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭