বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রোহিঙ্গা শিশুদের টিকা দেয়া শুরু

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমার থেকে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের টিকা দেয়ার কর্মসূচি শুরু করা হয়েছে। তাদের মাঝে নানা সংক্রামক ব্যাধি থাকতে পারে এবং সংক্রামক রোগ সৃষ্টি হতে পারে এমন আশংকায় ক্যাম্পে এ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকালে ৯টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুল সালাম।
তিনি জানান, মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদের অধিকাংশই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে সংক্রামক ব্যাধি থাকতে পারে। বিশেষ করে শিশুদের এসব ছোঁয়াচে রোগ হতে পারে। এতে রোহিঙ্গা শিশুদের থেকে সংক্রামক রোগ বাংলাদেশের স্থানীয়দের মাঝে ছড়াতে পারে। এমন ধারণায় স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে এবং স্থানীয়দের মাঝে যাতে সংক্রামক রোগ ছড়াতে না পারে সেজন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এতে সহযোগিত করছেন ইউনিসেফ।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন গণমাধ্যমকে জানান, ৬ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে হাম রুবেলা (এমআর) এবং শূন্য থেকে ৫ বছরের সকল শিশুকে পোলিও টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল রোহিঙ্গা শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রোহিঙ্গা শিশুদের টিকা দেয়া শুরু

আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭