রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৬ সালে বাংলাদেশে এক হাজারেরও বেশি ধর্ষণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৬ সালে বাংলাদেশে এক হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১৪ টি দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে সংগঠনটি বলছে গত বছরে ১০৫০ জন ধর্ষণের শিকার হয়েছে। এটা আগের বছরের তুলনায় কম হলেও ধর্ষণ ও নির্যাতনের ধরণ ছিলো নির্মম।

ঘটনাগুলোকে ‘ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা’ এই তিনভাগে ভাগ করা হয়েছে।

নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতনের বাৎসরিক এই প্রতিবেদনে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় সংখ্যা কিছুটা কমেছে। তবে সংগঠনটির সভাপতি আয়েশা খানম বলেন, সংখ্যা কম বেশির চেয়ে বেশি উদ্বেগের ছিল নির্যাতনের ধরণ ও মাত্রা নিয়ে।

পত্রিকায় উল্লেখিত ঘটনাগুলোর অনুসন্ধান করতে গিয়ে মহিলা পরিষদ বলছে, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে এলাকাবাসী অভিযুক্তকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছেন।

এর আগে বেসরকারি একটি পরিসংখ্যান বলা হয়েছিল বাংলাদেশে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০০-র বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সম্প্রতি শিশু ধর্ষণের কয়েকটি ঘটনা আলোড়ন তুলেছিল।যদিও বাংলাদেশে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আর ধর্ষণের কারণে মৃত্যু হলে তাতে মুত্যুদন্ডের বিধান রয়েছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

২০১৬ সালে বাংলাদেশে এক হাজারেরও বেশি ধর্ষণ !

আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭