রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে টোকিওতে মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবি জানিয়ে জাপানের রাজধানী টোকিওর শিনাগাওয়াতে মিয়ানমার দূতাবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দেশটির অবস্থানরত বিভিন্ন দেশের মুসল্লিরা।

গত শুক্রবার জুমার নামাজ শেষে জাপানের বিভিন্ন এলাকার মসজিদ থেকে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মুসল্লীরা দল বেঁধে দূতাবাসের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় বিভিন্ন দেশের মুসলমান নাগরিকরা এক হয়ে আল্লাহু আকবার বলে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং পরবর্তীতে নিজেদের ভাষা, ইংরেরি ও জাপানি ভাষায় প্রতিবাদী বক্তব্য দিতে থাকে। প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে এবং শান্তিতে নোবেলবিজয়ী অং সান সুচি-র নোবেল ফিরিয়ে নেবার দাবি জানিয়েও তীব্র ভাষায় বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ প্রদর্শন চলাকালে ১০/১৫ জন মিয়ানমারের লোক সেখানে হৈ চৈ করে বিক্ষোভ প্রদর্শন বন্ধের অনুরোধ করে এবং মিয়ানমারে কোন কিছুই হয়নি বলে চিৎকার করতে থাকে। এসময় মানববন্ধনকারীদের কয়েকজনের সাথে তাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির উপক্রম হয়। এতে অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত আইনশৃংখলা বাহিনীর লোকজন এসে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনে। বিকাল তিনটার পর থেকে ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে সেখানে আইন শৃংখলা বাহিনীর লোকও সংখ্যায় বেড়ে যায়।

দূতাবাসের সামনে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই বিক্ষোভ। মিয়ানমার সরকারের পক্ষে লোকদের সাথে বাকবিতণ্ডার পর থেকে দূতাবাসের সামনে পুরো রাস্তায় মুসল্লিদের বিভিন্ন শ্লোগান ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে। এসময় বিক্ষোভকারীদের হাতে ছিল রোহিঙ্গাদের উপর নির্যাতন-হত্যাকাণ্ডের বিভিন্ন ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে টোকিওতে মানববন্ধন !

আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭