রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

এবার মালয়েশিয়ায় ভেসে উঠল চীনের সাবমেরিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:৫২ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার মালয়েশিয়ায় পাওয়া গেল চীনের একটি ডুবোজাহাজ। মালয়েশিয়ার কোটা কিনাবালু এলাকায় চীনের সেই সাবমেরিনের নতুন একটি ছবি পাওয়া গিয়েছে গুগল আর্থ–‌এ। এর আগে ভারত মহাসাগরে ভাসতে দেখা গিয়েছিল চীনের এই শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজকে।

এর আগে চীনের একটি ডুবোজাহাজকে পাকিস্তানের করাচি বন্দরেও অনেকদিন ধরেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, তভারতের বিরুদ্ধে পাক বন্দরকে ব্যবহার করতে চাইছে চীন‌। এমনিতেই ভারত–‌চীন পারস্পরিক সম্পর্কে নানা টানাপোড়েন অব্যাহত। ‘সার্জিকাল স্ট্রাইক’ এর পর পরবর্তী সময়ে এই টানাপোড়েন আরও বেড়েছে। অনেক ক্ষেত্রেই চীন পাকিস্তানের পক্ষ নিয়েছে। মালয়েশিয়ায় এবার চীনের এই ডুবোজাহাজকে দেখার পরে ভারতের উপর নজরদারির প্রশ্ন আসছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজকর্মীদের বিশ্রামের জন্যই ডুবোজাহাজটিকে মালয়েশিয়ার বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠছে। চীনের এই ডুবোজাহাজটিকে সম্প্রতি ভারত মহাসাগরেও দেখা গিয়েছে। ভারত মহাসাগরে বা করাচির বন্দরে চীনের ডুবোজাহাজের কী প্রয়োজন আছে, তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। এই সাবমেরিনটি দীর্ঘদিন পানির তলায় থাকতে পারে, সেখান থেকেও নজরদারিও চালাতে পারে বলে জানা গেছে।

সূত্রের খবর, চীনের কাছ থেকে আটটি ডুবোজাহাজ কিনছে পাকিস্তান। তার মধ্যে চারটি করাচি বন্দরেই তৈরি হবে। হয়তো সেই কারণেই এই জাহাজ দাঁড়িয়ে থাকতে পারে। আগেও এটিকে করাচির বন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খুবই উদ্বেগজনক। তবে আমরাও চোখ কান খোলা রাখছি। তেমন পরিস্থিতি এলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ‌‌‌

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এবার মালয়েশিয়ায় ভেসে উঠল চীনের সাবমেরিন !

আপডেট সময় : ১২:০৯:৫২ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭