রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

২৭ বছর ধরে পুকুর খুঁড়ে গ্রামের পানির সমস্যা মেটালেন যিনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্ত্রীর জন্য পাহাড় কেটেছিলেন ভারতের বাসিন্দা দশরথ মাঝি। সে গল্প সিনেমার পর্দাতেও দেখেছিল গোটা বিশ্ব।
আর এবার গোটা গ্রামে পানির সমস্যা মেটাতে একাই কাঁধে তুলে দায়িত্ব। ২৭ বছর ধরে কোদাল নিয়ে খুঁড়তে থাকলেন মাটি। আর শেষমেশ জয়ের হাসি ফুটে উঠলো মুখে। গ্রাম পেল গোটা একটা পুকুর।

ভারতের ছত্তিশগড়ের করিয়া জেলার ঘটনাটি এটি। বহুদিন ধরে পানির সমস্যা এই গ্রামে। কিন্তু এই সমস্যা নিয়েই কষ্টে দিন কাটাচ্ছিলেন গ্রামের মানুষ। অনেক দূর থেকে আনতে হতো পানি। এই গ্রামেরই ছেলে শ্যাম লাল। এই সমস্যার সমাধানের পথ খুঁজছিল বহুদিন থেকেই। একদিন মাথায় এল বুদ্ধি। কোদাল কাঁধে বেরিয়ে পড়লেন গ্রামের পথে। একটি জায়গায় গিয়ে শুরু করলেন মাটি খুঁড়তে।

প্রথমটায় শ্যামলালকে ব্যঙ্গ করেছিল অনেকেই। পাশে এসে দাঁড়াননি কেউই। তবে ২৭টা বছর কেটে গেছে এভাবেই। অবশেষে গ্রাম পেয়েছে আস্ত একটা পুকুর। সম্প্রতি জেলা শাসকের তরফ থেকে মিলেছে দশ হাজার টাকা পুরস্কার। তবে সে পুরস্কার নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। বরং গ্রামের নায়ক হয়েই দিব্য আছেন ছত্তিশগড়ের শ্যাম লাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

২৭ বছর ধরে পুকুর খুঁড়ে গ্রামের পানির সমস্যা মেটালেন যিনি !

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭