রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

‘অশুভ আত্মা’ তাড়াতে গিয়ে কোটি টাকা গচ্ছা যে ব্যক্তির !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘অশুভ আত্মা’ বা ভূত-প্রেতের খপ্পর থেকে বাঁচতে গিয়ে ওঝার খপ্পরে অনেকেই পড়ে থাকেন। বিপুল পরিমাণ অর্থও ব্যয় করতে কার্পণ্য করেন না তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘অশুভ আত্মা’ তাড়াতে গিয়ে ওঝার কাছে কোটি টাকা গচ্ছা দিয়েছেন এক ব্যক্তি।

জানা গেছে, দেশটির নিউ জার্সি এলাকায় এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি ভূত-প্রেতের বিদ্যায় নাকি পারদর্শী। তিনি এগুলোর চর্চা করেন। আটক দুজনের অপরাধ, অশুভ আত্মা তাড়ানোর কথা বলে এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে ১ লাখ ৪৭ হাজার ৭০০ ডলার হাতিয়ে নিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

গ্যালোওয়ে পুলিশ জানায়, সালি কিম ওয়ান্দো এবং তার ছেলে ফ্রাঙ্ক মার্কোর বিরুদ্ধে চুরি ও প্রতারণায় দায় আনা হয়েছে। পরে তারা জানায়, আসলে ব্যবসায় খাটানোর জন্য অর্থ নেওয়া হয়েছিল। অশুভ আত্মা তাড়ানোর জন্যে নয়।

এদিকে প্রতারণার শিকারের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওয়ান্দো ওই বয়স্ক ব্যক্তিকে তার ‘আত্মা পরিশুদ্ধি’র চিকিৎসার করবেন বলে কথা দেন। প্রথম ভিজিটেই তিনি ৫ হাজার ডলার নিয়েছিলেন। পরে তাকে ১৪ দফার চিকিৎসাব্যবস্থার কথা বলেন। প্রত্যেকবারের জন্যে সাড়ে ১০ হাজার ডলার করে নিয়েছেন তিনি।

পুলিশ জানায়, ওয়ান্দো তার ছেলের ডিলারশিপ ব্যবসার অ্যাকাউন্টে ১ লাখ ৪৭ হাজার ৭০০ ডলার পাঠাতে বলেন শিকারকে। ওই ব্যক্তি বিশ্বাস করে তাই করেছেন। এর পরের ঘটনায় দুজনই পুলিশের হেফাজতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

‘অশুভ আত্মা’ তাড়াতে গিয়ে কোটি টাকা গচ্ছা যে ব্যক্তির !

আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭