রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

‘গুলিবিদ্ধ হয়েই মৃত্যু হয় মারজান ও সাদ্দামের’

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭
  • ৮৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুলিবিদ্ধ হওয়ার কারণেই জঙ্গি মারজান ও সাদ্দামের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা নাগাদ দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। দুজনের লাশের ময়নাতদন্ত শেষ করার পর তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ময়নাতদন্ত শেষ হওয়ার পর সাংবাদিকদের ডা. সোহেল মাহমুদ জানান, “গুলিতেই জঙ্গি মারজান ও সাদ্দামের  মৃত্যু হয়েছে। মারজানের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে কোনো গুলি পাওয়া যায়নি। আর সাদ্দামের শরীর থেকে ৩টা গুলি বের করা হয়েছে। ”

সোহেল মাহমুদ আরও জানান, “দুই জঙ্গির লাশ থেকে ডিএনএ টেস্টের জন্য উরুর মাংসপেশি সংগ্রহ করা হয়েছে। তারা শক্তিবর্ধক কোনো ওষুধ খেত কিনা তা পরীক্ষার জন্য ব্লাড ও ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো মহাখালীতে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। তাদের ভিসেরাও সংগ্রহ করা হয়েছে। ”

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  নব্য জেএমবির সামরিক কমান্ডার নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম নিহত হয়।

পুলিশ সূত্র হতে জানা যায়, মারজান ও তার সহযোগী সাদ্দাম মোটরসাইকেলে মোহম্মদপুরের বেড়িবাঁধ এলাকা দিয়ে রায়ের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে তারা নিহত হয়। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

‘গুলিবিদ্ধ হয়েই মৃত্যু হয় মারজান ও সাদ্দামের’

আপডেট সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭