রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জানেন, ২৩ বছরে ২১ বার জেলে গিয়েছেন এই অভিনেতা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিনি হয়তো পেশাদার অভিনেতা নন। কিন্তু মঞ্চে তার অভিনয় মুগ্ধ করে সবাইকে।

তিনি হলেন আক্রম। ১৫ আগস্ট ভারতের তিহার জেলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

জানা যায়, মাদকের মারণ গ্রাস নিয়ে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়েছিল তিহার জেলে। অভিনয় করেন আক্রম। মজার ব্যাপার হল, এই তিহার জেলেই আক্রম নিজে ২১ বার বন্দি ছিলেন। তাও গত ২৩ বছরে। তাঁর ঝুলিতে আছে বহু অপরাধ করার রেকর্ড। কিন্তু জীবন বদলেছে তাঁর। চলতে শুরু করেছে অন্য খাতে। একটি থিয়েটার গ্রুপে অভিনয়ের শিক্ষকতা করেন তিনি এখন। নতুন প্রজন্মকে শেখাচ্ছেন থিয়েটারের খুঁটিনাটি। তার এই গ্রুপ যত আয় করে, বা তাঁর নিজের যা উপার্জন, তার একটা বড় অংশ এখন থিয়েটারের জন্য সঞ্চয় করেন আক্রম। জীবনের মোড় এভাবে ঘুরিয়ে ফেলার জন্য জেল কর্তৃপক্ষ তাকে সম্মানিত করেছে। দেশ জুড়ে বিভিন্ন সংশোধনাগারের প্রায় ১০০ জন বন্দি এই থিয়েটারের মাধ্যমে নতুন জীবন খুঁজে পাচ্ছেন। কয়েদিদের জন্য এক নতুন জীবন উপহার দিয়েছেন আক্রম। এমনই মনে করেন ভারতের দিল্লি পুলিশের ডিরেক্টর জেনারেল (কারা) সুধীর যাদব।

তিহার জেলের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সপ্তাহ দুয়েক ধরে থিয়েটার মঞ্চস্থ হচ্ছে বিভিন্ন জায়গায়। জেলের চৌহদ্দি পেরিয়ে আক্রমের দল এখন তাদের স্বপ্ন ফেরি করছে দিল্লি হাট, জনকপুরীর মতো এলাকায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জানেন, ২৩ বছরে ২১ বার জেলে গিয়েছেন এই অভিনেতা !

আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭