রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যা বলে ভারতীয়দের গালিগালাজ করে চীনারা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত আড়াই মাস ধরে সিকিম-তিব্বত-ভুটান সীমান্ত তথা ডোকলাম নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে এক দেশের মানুষ অপর দেশের মানুষকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে থাকেন।

যদিও চীনা ভাষায় কোনো গালিগালাজ বোঝার কথা নয় ভারতীয়দের। চীনারা ভারতীয়দের এক আশ্চর্য গালাগালে ভূষিত করেছেন সেট সেটা মোটেই চীনা ভাষা নয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, চীনারা ভারতীয়দের হেয় করার জন্য ‘A3’ টার্মটি ব্যবহার করেন। এর অর্থ খুঁজতে গিয়ে দেশটির গণমাধ্যম বলছে, রিপাবলিকান আমলে চীনের সাংহাই শহরে ভারতীয়রা কাজ করতে যেতেন। সাংহাইয়ের সংস্কৃতি অনুসারে যেকোনো শব্দের আগে একটা ‘A’ বসানোর রীতি রয়েছে। ভারতীয় চাকরেরা চীনে অবস্থানরত প্রভু ইংরেজদের স্যার বলেই সম্বোধন করতেন। সাংহাইয়ের বাসিন্দারা এই সম্বোধনকে ‘Aস্যার’ বলে বেঁকিয়ে দেয়। এই ‘স্যার’ শব্দটা চীনা ভাষায় লিখতে গেলে যা দাঁড়ায়, তা চীনা ভাযায় তিন সংখ্যাটার সমতুল্য।

এই কারণেই ‘প্রভুভক্ত’ ভারতীয়দের পা-চাটা স্বভাব বোঝাতে চীনারা সেই যুগেই ‘A3’ বলে ভারতীয়দের ডাকতে শুরু করেন। সেই ডাক সময়ের সঙ্গে সঙ্গে লোপও পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক সম্পর্ক-অবনতির কালে ‘A3’-কে পুনর্জাগরিত করেছে চীনের ভারত-বিদ্বেষীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যা বলে ভারতীয়দের গালিগালাজ করে চীনারা !

আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭