রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইনে বিচারকরা ছুটি নিতে পারবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা দেশের নিম্ন আদালতের বিচারকরা ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণ অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে অনলাইনে ছুটি নিতে পারবেন। ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এই ছুটি নেওয়া যাবে।

গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ২১ জেলার বিচারকদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়। এখন সারা দেশের বিচারকরা এ আওতায় আসলেন।

এর আগে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে এ বিষয়ে প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে অধস্তন আদালতের বিচারকদের ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণের লক্ষ্যে ই-অ্যপ্লিকেশন সফটওয়্যার চালু করা হয়েছে। ইতোমধ্যে ২১টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং ১ জানুয়ারি থেকে সারাদেশের বিচারকদের জন্য শুরু হবে।

বিচারকদের ছুটির প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্রবেশের পর ছুটির কারণ ও সময় লিখে অনুমতি চাইতে হবে। রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে এ বিষয়ে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে।

এ পদ্ধতির সুবিধা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, নতুন এ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছুটির বিষয়টি জানা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা কতদিন ছুটিতে থাকছেন, সে হিসাব রাখাও সহজ হবে। ফলে অধস্তন আদালতের বিচারকদের ভোগান্তি কমবে।

পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করার আগে গত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেন হাইকোর্ট বিভাগ থেকে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

অনলাইনে বিচারকরা ছুটি নিতে পারবেন !

আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭