রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জেনে নিন যেভাবে প্রিয়জনদের ভুল বুঝি আমরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:০১ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্পর্ক থাকলে সেখানে মান অভিমান, কথা কাটাকাটি হবেই। সময়ের সঙ্গে সঙ্গে আবার তা মিটেও যাবে। কিন্তু প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যাপার খুব বেশি দেখা যায়। তা হল ভুল বোঝাবুঝি। আমরা কখনো কখনো কাছের মানুষটাকে ভুল বিচার করে ফেলি। দেখা যায় হয়তো সে একরকম বোঝাতে চাইছে, অথচ আমরা সেটা না বুঝে তাকে ভুল বুঝছি। এই ভুল বোঝাবুঝি থেকেই সম্পর্কে জটিলতা, দূরত্ব এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

যখনই আমরা কোনো সম্পর্কে থাকি, তখন মনে করি আমাদের সঙ্গীরাও আমাদের মতো করেই ভাববে। কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা শক্তি রয়েছে। আমরা সবাই আলাদা করে ভাবি।

প্রতিটা বিষয়ের বিশ্লেষণ সবার কাছে আলাদা হয়। দেখা যায়, কখনো কখনো আমাদের খুব কাছের কারও সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের মিল হলো না। তখনই তার প্রতি আমাদের চিন্তাধারা পাল্টে যায়।

একবার যদি কারও সঙ্গে মতের অমিল হওয়া শুরু হয়, তখন সেই ব্যক্তির কোনো কিছুই আমাদের পছন্দ হয় না। মনে মনে তার প্রতি একটা বাজে ধারণা জন্ম নিতে শুরু করে। কাউকে ভুল বিচার করার সূত্রপাত এখান থেকেই হয়।

এরকম সমস্যা দেখা দিলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা সবাই আলাদা আলাদাভাবে ভাবি। তাই সব বিষয় যে মতের মিল হবেই অনেক ক্ষেত্রে এমন নাও হতে পারে। এর নিরিখে কারওকে বিচার করা উচিত্‌ নয়। সম্পর্কের জটিলতা এড়াতে তাই প্রত্যেকের চিন্তাধারাকে তার মতো করে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাহলে অকারণেই মানসিক চাপ বাড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জেনে নিন যেভাবে প্রিয়জনদের ভুল বুঝি আমরা !

আপডেট সময় : ০১:০৮:০১ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭