মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

কুকুরের টুইটার অ্যাকাউন্ট, নাম ‘‌ভাইজাগ ডগ’!‌

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৬:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৯৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের সৈকত নগরী বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলছিল। ক্রিজে তখন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৯১‌) এবং চেতেশ্বর পূজারা (‌৯৭) রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটসম্যানই তখন শতরানের মুখে।‌‌ চা পানের বিরতি হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। এমন সময় খেলা বিঘ্ন ঘটাতে মাঠে উপস্থিত হল এক কুকুর।  হাজার চেষ্টা করেও যখন কুকুরটিকে মাঠ থেকে বের করা গেলনা, তখন আম্পায়াররা বাধ্য হয়েই চা পানের বিরতির ঘোষণা করে দেন। নির্ধারিত সময়ের আগেই। পরে মাঠকর্মীদের প্রচেষ্টায় কুকুরটিকে মাঠের বাইরে বের করা হয়। তবে মাঠকর্মীদের কুকুর তাড়ানোর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। শুধু তাই নয় সেই সঙ্গে তৈরি হয়ে যায় একটি টুইটার অ্যাকাউন্ট। নাম ‘‌ভাইজাগ ডগ’। ইতিমধ্যে যার ফলোয়ার সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে অ্যাকাউন্টে মজা করে লেখা, কুকুরটি ক্রিকেট পছন্দ করলেও চা পানের বিরতির আগে ভারতীয় ব্যাটসম্যানদের শতরান করা পছন্দ করে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

কুকুরের টুইটার অ্যাকাউন্ট, নাম ‘‌ভাইজাগ ডগ’!‌

আপডেট সময় : ১২:৩৬:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬