শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যেখানে নেচে-নেচে মৃত ব্যক্তিকে বিদায় দেওয়া হয় !(ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শেষকৃত্য অনুষ্ঠান শোকের একটি ব্যাপার। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আফ্রিকার দেশ ঘানায় ব্যাপারটা অন্যরকম। সেখানে নতুন একটি ধারা চালু হয়েছে, যার মাধ্যমে মৃতদের বিদায় জানানো হয় নাচের মাধ্যমে। ফলে শেষকৃত্য অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে অনেকটা স্ফূর্তির ছায়া।

ঘানাতে টাকার বিনিময়ে নৃত্যশিল্পী ভাড়া পাওয়া যায়, যারা মৃতদেহকে নিয়ে নাচানাচি করেন।  মৃতের কফিন ঘাড়ে নিয়ে, ড্রামের তালে নাচতে নাচতে কবরস্থানে যান এই নাচিয়েরা। তাদের সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরাও।

কালো স্যুট, কালো টুপি, জুতো আর সাদা শার্ট পরে ছজন একেকটি কফিন বহন করে নাচতে থাকেন। দলের মেয়েদের পরনে থাকে সাদা পোশাক। পেছনে ঢোল নিয়ে তারা বাজাতে থাকেন।  ঘানায় এখন এরকম শেষকৃত্যের অনুষ্ঠানের সংখ্যা দিনে দিনে বাড়ছে।

মৃতদের আত্মীয়রা জানিয়েছেন, যখন আপনার প্রিয় একজনকে তার শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হয়, তখন এই মানুষগুলো নাচগান করে। নতুন ধরনের এই উদ্যোগের মাধ্যমে অন্তত এক হাজারের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।

উদ্যোক্তা বেঞ্জামিন জানিয়েছেন, মৃতদেহের সঙ্গে নাচানাচি করার বিষয়টি ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনার চেষ্টা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যেখানে নেচে-নেচে মৃত ব্যক্তিকে বিদায় দেওয়া হয় !(ভিডিও)

আপডেট সময় : ১২:২৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭