বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাজারে আবারও বাড়লো সোনার দাম, শুক্রবার থেকে কার্যকর !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আবারও বাড়ল সোনার দাম। ভরিপ্রতি দাম ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্যে এখন এই সোনার দাম ৪৭ হাজার ১২২ টাকা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৩৯ হাজার ৬৫৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি সোনার দাম ২৫ হাজার ৬৬০ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে গত এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজারে আবারও বাড়লো সোনার দাম, শুক্রবার থেকে কার্যকর !

আপডেট সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭