মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে চীনা যুদ্ধজাহাজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ হংকংয়ের দিকে ক্রমশ ধেয়ে যাচ্ছে। আর এই অবস্থায় নিজেদের যুদ্ধবিমানকে সতর্ক অবস্থায় রাখল তাইওয়ান। চীনা যুদ্ধজাহাজ লায়নিং হংকং ও তাইওয়ানকে বিভক্ত করা সরু জলপথ দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর এই চীনা রণতরীটির ওপর নজর রাখছে তাইওয়ানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ২০তম বার্ষিকী পালনের জন্য লায়নিং বিমানবাহী রণতরীটি হংকং যাচ্ছে। হংকংয়ের সংবাদমাধ্যমের খবর অনুসারে, রণতরীটি শুক্রবার পৌঁছবে। চীনা পিপল’স লিবারেশন আর্মির নৌবাহিনীর মুখপাত্র ইয়াং লিয়াং জানান, রণতরীটি হংকং পৌঁছনোর পর তা জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এতে চীনা নৌবাহিনীর শক্তির প্রদর্শন হবে।

সোভিয়েত রাশিয়ায় নির্মিত লায়নিং উত্তর চীনের সামরিক বন্দরে নোঙর করা ছিল। শনিবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় প্রবেশ করে। রবিবার তাইওয়ান প্রণালী দিয়ে তা হংকংয়ের দিকে অগ্রসর হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা রণতরীর ওপর নজর রাখতে যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেনি।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানের কাছে ১৪২ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বেইজিং। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে চীনা যুদ্ধজাহাজ !

আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭