বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চট্টগ্রামে সবজির বাজারে ‘অাগুন’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:০৯ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে সবজির বাজারে যেন আগুন লেগেছে। দুর্যোগ এবং ঈদের বন্ধের কারণে সবজির সরবরাহ প্রয়োজনের তুলনায় কম। ফলে সবজির বাজারে এখন আগুন জ্বলছে। ৪০ থেকে ৫০ টাকার নিচে কোনো সবজিই নেই বাজারে। গত সপ্তাহে যে সবজি প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হয়েছিল, গতকাল তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।

নগরীর প্রধান কাঁচাবাজার কাজীর দেউড়ি, রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, বক্সির হাট, সিরাজুদ্দৌলা রোড, কর্ণফুলী বাজার, বহদ্দারহাটে এ তথ্য দেখা গেছে।

গতকাল শুক্রবার বক্সির হাট বাজারে প্রতি কেজি কাকরুল বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, আলু বিক্রি হয় ২০, বাঁধা কপি ৬০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শসা ৬০ টাকা, তিতকরলা ১০০ টাকা, পটল ৮০, সবুজ মিষ্টিকুমড়া ৫০, কচুরলতি ৫০, টমেটো ৫০, বেগুন ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনেপাতা ১৩০ টাকা।

অন্যদিকে, বাড়ছে মাছের দামও। গতকাল বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয় ৩০০, কাতলা ৪০০, বোয়াল মাছ ৫০০ টাকা, শিং মাছ ৭০০ টাকা, লইট্রা মাছ ১২০ টাকা, পোয়া মাছ ১৬০ টাকা, ইলিশ মাছ ৮০০ থেকে ১৫০০ টাকা,  সাদা রুপচাঁদা ৮০০-৯০০ টাকা, কালো রুপচাঁদা ৬০০ টাকা বিক্রি হচ্ছে।

তাছাড়া ফামের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, দেশি মুরগি ৪২০ টাকা, সোনালি ২৫০ টাকা। ফার্মের মুরগির ডিম ডজন ৮০ টাকা, দেশি মুরগির ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ১০০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে হাড় ছাড়া ৬০০-৬৫০ টাকা, হাড়সহ ৪০০ টাকা। খাসির মাংস ৭০০ ‍টাকা, ছাগির মাংস ৬৮০ টাকা।

বক্সির হাটের সবজি বিক্রেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, টানাবর্ষণ, পাহাড়ি ঢল এবং চট্টগ্রামের আশপাশের বাইরের উপজেলা থেকে চাহিদার তুলনায় কম সবজি আসছে। তাছাড়া তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রামের অনেক উপজেলায় সবজি ক্ষেত পানিতে ভেসে যায়। তাই বর্তমানে বাজারে সবজির দাম একটু বেশি।

রেয়াজুদ্দিন বাজারের ক্রেতা বলেন, পরিকল্পনা মতে কাঁচা সবজি যদি আড়তজাত করা যেত তাহলে বিশেষ মুহূর্তগুলোতে বাজারে সবজির সংকট দেখা দিত না। দামও ক্রেতার নাগালের মধ্যে থাকত। কিন্তু এ ব্যাপারে সরকারি কোনো উদ্যোগ নেই। ফলে ক্রেতাদের অগ্নিমূল্যে কাঁচা সবজি ক্রয় করতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে সবজির বাজারে ‘অাগুন’ !

আপডেট সময় : ১২:৫৮:০৯ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭