রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আশকোনায় আত্মঘাতি হামলায় আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় এক নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণে আহত শিশু সাবিনার (৪) অস্ত্রপচারের পর অবস্থা কিছুটা উন্নতি হলেও সে শঙ্কামুক্ত নয়। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ভাবতে পারছেন না।
গতকাল শনিবার রাতেই সাবিনার শরীরের বিভিন্ন অংশে আপারেশন করেন চিকিৎসকরা। সাবিনা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছে।

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের চিকিসক ডা. মোস্তাক আহমেদ জানান, ‘স্প্লিন্টারের আঘাতে সাবিনার পাকস্থলিতে ৫/৬টি ফুটো হয়েছিল। তার বাম হাতও ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে কাটা-ছেড়া আছে। শনিবার রাতেই তার অপারেশন করা হয়। তার রিকভারি ভালো। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিভাবে কিছু বলা যাবে না।’

আজ রোববার সকালে সাবিনা চিকিৎসকদের সাথে কিছু কথাও বলেছে উল্লেখ করে তিনি জানান, ‘আমরা তার কাছ থেকে তথ্য জানার চেয়ে তার সুস্থতার দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। বয়সের তুলনায় তার আঘাত খুব বেশি।’

তিনি আরো জানান, ‘সাবিনার খোঁজ নিতে তার স্বজনদের মধ্যে কেউই যোগাযোগ করেনি।’

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আরেক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, সাবিনা এখনো আশঙ্কামুক্ত নয়। তার বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এজন্য ৫/৬ দিন সময় লাগবে। কর্তব্যরত ডাক্তার-নার্সরা পরম মমতায় তার সেবা করছে বলে জানান তিনি।

গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে উগ্রবাদীদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৯টার দিকে দুই নারী দুটি শিশুসহ আত্মসমর্পন করে। তখনো তিন তলা ওই বাড়ির নিচ তলায় অবস্থান করছিলেন তিনজন। দুপুরের দিকে এক নারী উগ্রবাদী শিশু সাবিনার হাত ধরে বাসা থেকে বেরিয়েই তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী উগ্রবাদী ঘটনাস্থলে মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাবিনাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

আশকোনায় আত্মঘাতি হামলায় আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়!

আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬