মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মার্কিন উপকূলে চক্কর দিচ্ছে রুশ বিমান !

  • আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি বিমান বিগত চার দিনে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় অন্তত চারবার চক্কর দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ সময় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বিমান। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা বিভাগের (নোরাড) এক মুখপাত্র জানায়, এরমধ্যে সর্বশেষ যে দুটি বিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চক্কর দিয়েছে, তা খুবই ইঙ্গিতপূর্ণ।

জানা গেছে, বুধবারে দুটি আইএল-৩৮ বিমান আলাস্কার উপকূলে দেখা যায়। এই বিমানগুলো সাধারণত সামুদ্রিক বিমান হামলার কাজে ব্যবহৃত হয়। পরে বৃহস্পতিবার আরও দুটি ২-৯৫ বিমান একই এলাকায় চক্কর দেয়। এ ধরনের রুশ বিমান পারমাণবিক বোমা বহন করতে সক্ষম।

নোরাড এর পক্ষ থেকে আরও জানানো হয়, চক্কর দিলেও রুশ বিমানগুলো মার্কিন আকাশসীমা লংঘন করেনি। তবে সেগুলো যাতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি বিমান ওই অঞ্চলে পাঠোনো হয়েছিল। তাদের উপস্থিতি দেখে রুশ বিমানগুলো পিছু হটে বলেও দাবি নোরাডের।

এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। রুশ বিমানগুলো যেখানে এসেছিল, তা খুব অস্বাভাবিক কিছু নয়। এরপরও আমরা বাড়তি নজর রাখছি। ‘ অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই আমাদের বিমানগুলো চলাচল করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মার্কিন উপকূলে চক্কর দিচ্ছে রুশ বিমান !

আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭