মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মিশরের প্রাচীন সমাধিক্ষেত্র আবিষ্কার !

  • আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাচীন নিদর্শন উদ্ধার করে বারবারই সংবাদের শিরোনামে আসছে মিশর। আর সেই তালিকায় এবার যুক্ত হলো বেশ কয়েকটি মমি এবং প্রাচীন সামগ্রী, যার অনেকটাই রহস্যে আবৃত।

জানা গেছে, লাক্সরের একটি প্রাচীন সমাধিক্ষেত্রে সম্প্রতি অনুসন্ধান চালায় মিশরের প্রত্ন বিভাগীয় দপ্তর। সেখানে বেশ কিছু কবর খুঁড়ে আবিষ্কৃত হয়েছে ৮টি মমি এবং ১০০০-এরও বেশি প্রত্নবস্তু। প্রত্ন দপ্তর থেকে বলা হচ্ছে, এই সমাধিক্ষেত্রটি উসেরহাট নামে জনৈক বিচারকের জন্যই নির্মিত হয়েছিল।

এদিকে প্রত্নবিদদের মতে, এই উসেরহাট ব্যক্তিটির সময়কাল ছিল নিউ কিংডমের (১৫৫০-১০৭০ খ্রিস্টপূর্ব) কালে। এই কালপর্বে মিশর একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই সময়েই আধুনিক সুদানের উপরে তার নিয়ন্ত্রণ বিস্তৃত হয়। এই রাজত্বের পতনের কালেই এই সমাধিক্ষেত্রে বেশ কিছু মমির স্থান সঙ্কুলান হয় বলেই ধারণা মিশরের প্রত্ন দপ্তরের।

প্রত্নখননের ফলে এই সমাধিক্ষেত্রে বেশ কিছু সুড়ঙ্গ ও গোলকধাঁধা আবিষ্কৃত হয়েছে। এই গোলকধাঁধার ভিতরেই ছিল সারকোফ্যাগাস বা শবাধারগুলি। তবে আশ্চর্যের বিষয় হলো, আজও এই শবাধারগুলির রং উজ্জ্বল এবং তাদের অনেকগুলিই অটুট। এছাড়া প্রচুর পরিমাণে ছোট ছোট মানবমূর্তি পাওয়া গিয়েছে, যাদের পরনে মৃতের পোশাক। সেই সঙ্গে পাওয়া গিয়েছে অসংখ্য মৃৎপাত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মিশরের প্রাচীন সমাধিক্ষেত্র আবিষ্কার !

আপডেট সময় : ১১:২০:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭