সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আবারও পাকিস্তানকে বয়কট করল ভারত !

  • আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রযুক্তি হস্তান্তর কেন্দ্রের (এপিসিটিটি) সম্মেলনে যোগ দেয়নি ভারত।

এর মধ্য দিয়ে আবারও পাকিস্তানকে বয়কট করল তারা। এর আগে নভেম্বর মাসে ইসলামাবাদে নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান থেকে বিরত থেকে পাকিস্তানকে বয়কট করে ভারত।

আঞ্চলিক পর্যায়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে এপিসিটিটি। ইসলামাবাদে এর সম্মেলন হওয়ায় এতে অংশ নেয়নি ভারতসহ বাংলাদেশ ও ইরান।

সোমবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে এপিসিটিটির তিন দিনব্যাপী সম্মেলন। টেকসই উন্নয়নের লক্ষ্যে উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো এবং সংগঠনের কৌশল নিয়ে সম্মেলনে আলোচনা হওয়া হচ্ছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছিল, ভারতের প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। কিন্তু সম্মেলন শুরু হওয়ার আগ মুহূর্তে বলা হয়, ভারতের প্রতিনিধিরা সফর বাতিল করেছেন। প্রধান প্রতিনিধি পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় তারা সম্মেলনে যোগ দিচ্ছেন না।

পাকিস্তানি গণমাধ্যমে বলা হচ্ছে, বিশ্ব থেকে পাকিস্তানকে একঘরে করার যে চেষ্টা রয়েছে, তার অংশ হিসেবে এপিসিটিটি সম্মেলনে যোগ দেয়নি ভারত। একই কারণে সার্ক শীর্ষ সম্মেলনও বয়কট করে দেশটি।

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) অধীনস্থ একটি সংগঠন এটি। এর সদস্য দেশ ১৪টি। দেশগুলোতে পর্যায়ক্রমে প্রতিবছর এর পরিচালনা পরিষদের সম্মেলন হয়। এপিসিটিটির কার্যালয় ভারতে। সম্মেলনে এর ভবিষ্যৎ ও কার্যালয়ের কার্মকা- সম্পর্কে মূল্যায়ন করা হয়।

এবারের ইসলামাবাদ সম্মেলনে যেসব দেশ অংশ নিয়েছে, সেগুলো হলো : চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সামোয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

২০১৭ সালের জন্য কয়েকটি প্রকল্প পাস করা হবে ইসলামাবাদ সম্মেলন থেকে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আবারও পাকিস্তানকে বয়কট করল ভারত !

আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬