মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া !

  • আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলে নিন্দা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সপ্তাহ, মাস ও বাৎসরিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল এ ঘোষণা দিয়েছেন।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে। উত্তর কোরিয়া তার নিজস্ব ধরন ও পদ্ধতিতে পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া দেখাবে। ‘

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার দক্ষিণ কোরিয়া সফরে যান। সিউলে তিনি যুক্তরাষ্ট্রকে পরীক্ষা না করতে উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের যুগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে গত শনিবার পিয়ংইয়ং ব্যাপক সমরাস্ত্রের প্রদর্শনী করে। পরদিন তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭