মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রেকে মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে কোরিয়া উপদ্বীপে রণতরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া জানিয়েছে, যে কোনও ধরনের মার্কিন আগ্রাসন মোকাবেলাযর জন্য প্রস্তুত রয়েছে তাদের ‘শক্তিশালী সশস্ত্র বাহিনী’। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রণতরী মোতায়েনের এ আগ্রাসী পদক্ষেপের নেওয়ায় যে কোনও ধ্বংসাত্মক পরিণতির জন্য মার্কিন কর্তৃপক্ষ দায়ী থাকবে। ’ বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনও পর্যায়ের যুদ্ধের জন্য উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। ’

এদিকে, উত্তর কোরিয়ার পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে যখন আঞ্চলিক ও অন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা বিরাজ করছে, তখন কোরীয় উপসাগরে রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর নির্দেশে পাঠানো কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ নামের ওই রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আগেই বলেছেন, উত্তর কোরিয়ায় পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এককভাবেই সিদ্ধান্ত নেবে।

এর আগে মার্কিন প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, রণতরীটি এখন পশ্চিম প্রশান্ত মহাসাগর পারি দিয়ে কোরিয়া উপদ্বীপের দিকে যাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রণতরীটি কোরিয়ার দিকে যাচ্ছে। এক বিবৃতিতে প্যাসিফিক কমান্ড জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমানবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, ৫ এপ্রিল জাপান সাগরে আবারও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রেকে মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া !

আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭