মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জামাতাকে ইরাকে পাঠালেন ট্রাম্প !

  • আপডেট সময় : ১২:৫৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার শীর্ষ উপদেষ্টা জেরাড কুশনার অঘোষিত সফরে ইরাকে পৌঁছেছেন। তার সাথে রয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জোসেফ ডানফোর্ড।

রোববার কুশনারের ইরাক সফরের বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কুশনারকে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূতের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এ দায়িত্ব পাওয়ার পর এটাই কুশনারের প্রথম ইরাক সফর। তার এই সফরের বিষয়ে আগে কিছু জানানো হয় নি। তার এ সফরের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং এ সফর সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করা হয় নি।

গত ২০ মার্চ হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ওই সময় আবাদি সাংবাদিকদের জানিয়েছিলেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সমর্থণের বিষয়টি তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুই সপ্তাহের মধ্যেই বাগদাদে নিজের শীর্ষ উপদেষ্টাকে পাঠালেন ট্রাম্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জামাতাকে ইরাকে পাঠালেন ট্রাম্প !

আপডেট সময় : ১২:৫৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭