রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

চুয়াডাঙ্গার আওয়ামী লীগের বাঘা দুই নেতা সাবেক মেয়র টোটন ও আসমান গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে (৬২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গার অন্যতম প্রভাবশালী নেতা।

পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি টোটন জোয়ার্দ্দার।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারন সম্পাদক জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম আসমানকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

R: ইত্তেফাক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

চুয়াডাঙ্গার আওয়ামী লীগের বাঘা দুই নেতা সাবেক মেয়র টোটন ও আসমান গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫