রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।  আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। আরও বলেন,  সত্য বস্তুনিষ্ঠ সংবাদ  পরিবেশনের পথে যেকোনো বাঁধা অগ্রহণযোগ্য হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।
সমাবেশে আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, প্রবীণ বিএনপি নেতা আকবার হোসেন,  কয়রা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশীদ, প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, এনটিভির কয়রা প্রতিনিধি তরিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আলাউদ্দিন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  নিতিশ সানা, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সিরাজুদ্দৌলা লিংকন, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমূখ।
ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ 

আপডেট সময় : ০৩:৩১:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১০ নভেম্বর ২০২৫