মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী বন্ধু হিসেবেই বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদি

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একজন শক্তিশালী বন্ধু হিসাবেই ভারত সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি একথা বলেছেন।

রবিবার রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রতিবেশী দেশের সমৃদ্ধি কামনা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং আমি বাংলাদেশের সমস্ত ভাই ও বোনেদের শুভেচ্ছা জানাতে চাই। আমি চাই প্রতিবেশী দেশটির আরও উন্নয়ন ও সমৃদ্ধি হোক।

তিনি বলেন, আজ আমি বাংলাদেশের মানুষকে একটা বিয়য়ে আশ্বস্ত করতে চাই যে, ভারত একজন শক্তিশালী বন্ধু হিসাবে সবসময় তাদের পাশে দাঁড়াবে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নতের লক্ষ্যে আমরা দুই দেশই একসঙ্গে কাজ করবো এবং একে আরও উন্নতর করার ক্ষেত্রে সাহায্য করবো’।

নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘আমরা সকলেই গর্বিত যে দুই দেশই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি শেয়ার করি, যিনি দুই দেশেরই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন’। পারস্পরিক সুবিধা ও অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই একে অপরের অংশীদার হবে বলেও এদিন জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শক্তিশালী বন্ধু হিসেবেই বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদি

আপডেট সময় : ১১:৪৪:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭