রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফের তেহরানে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে শনিবার (২৮ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

এর আগে ১২ দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয় গত মঙ্গলবার। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এ ছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ফের তেহরানে বিস্ফোরণ

আপডেট সময় : ১০:১০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫