সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধের ঘোষণা দিলো ইসরায়েল

ইরানে গত রাতের হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে তাদের সব দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। একইসঙ্গে, ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জনসমাগম এলাকায় কোনও ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দূতাবাসগুলোর ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না। ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য বৈরি কার্যকলাপের মুখোমুখি হলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে জার্মানি ইসরায়েলি বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে। সুইডেনের স্টকহোমেও গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন।

উল্লেখ্য, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরান এই হামলার “তিক্ত ও বেদনাদায়ক” পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পাল্টা হামলার আশঙ্কাতেই ইসরায়েল বিশ্বজুড়ে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধের ঘোষণা দিলো ইসরায়েল

আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫