মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট

রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহ চলছে। যার ফলে হঠাৎ রেড অ্যালার্ট জারি করা সেখানে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই রেড অ্যালার্ট জারি করা হয়। খবর এনডিটিভির। 

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের চলছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত, শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (গরমের অনুভূতি) এক লাফে পৌঁছেছে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের রাজধানীতে সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পালামে ৪৪ দশমিক ৫, রিজে ৪৩ দশমিক ৬, পিতমপুরায় ৪৩ দশমিক ৫, লোদি রোডে ৪৩ দশমিক ৪, ময়ূর বিহারে ৪০ দশমিক ৯ এবং সফদরজংয়ে ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল।

আবহাওয়া বিভাগের বলছে, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।

আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

এনডিটিভি বলছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে—যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট

আপডেট সময় : ০৪:০৪:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫