মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইসলাম প্রধান দেশটিকে ৪৮টি যুদ্ধবিমান দেবে তুরস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলাম প্রধান দেশ খ্যাত ইন্দোনেশিয়ায় ৪৮টি দেশীয়ভাবে প্রস্তুতকৃত যুদ্ধবিমান রপ্তানির একটি চুক্তিতে সম্মত হয়েছে তুরস্ক। আজ বুধবার (১১ জুন) এমনই এক ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এরদোগান লিখেছেন, বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪৮টি কান যুদ্ধবিমান তুরস্কে উৎপাদন করে ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে।

তুর্কি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের এই চুক্তির আওতায় আগামী ১০ বছরের মধ্যে যুদ্ধবিমানগুলো তৈরি ও সরবরাহ করা হবে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি হাবের জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার কাছে অত্যাধুনিক প্রযুক্তিও হস্তান্তর করা হবে।

এরদোগান আরও লিখেছেন, কান যুদ্ধবিমান তৈরির কাজে ইন্দোনেশিয়ার স্থানীয় সক্ষমতাও ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো উড়েছিল। তখন এতে এফ-১৬ যুদ্ধবিমানের মতো ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল।

যদিও ভবিষ্যতে এই বিমানগুলোতে তুরস্কে তৈরি নিজস্ব ইঞ্জিন বসানোর পরিকল্পনা রয়েছে। 

বিখ্যাত বাইরাকতার ড্রোনসহ তুরস্কের প্রতিরক্ষা খাত দেশটির রপ্তানি আয়ের বড় একটি অংশে ভূমিকা রাখে। ২০২৪ সালে তুরস্কের প্রতিরক্ষা খাত থেকে রপ্তানি আয় ৭.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ১.৬ বিলিয়ন ডলার বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ইসলাম প্রধান দেশটিকে ৪৮টি যুদ্ধবিমান দেবে তুরস্ক

আপডেট সময় : ০৯:০৬:১৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জুন ২০২৫