মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন ৬ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই রাজ্যটিতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জনে।

তবে আক্রান্ত রোগীদের অনেকেই সুস্থ্য হয়ে উঠছেন। ছাড়াও পাচ্ছেন হাসপাতাল থেকে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যে কয়জন করোনায় আক্রান্ত হয়েছেন তারা মূলত ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়ে ছিলেন।

এই বিষয়ে চিকিৎসক এসএন পোদ্দার জানিয়েছেন, কোভিডের সংখ্যা যেমন বেড়েছে তেমন পাল্লা দিয়ে সুস্থও হচ্ছে। তবে নজর রাখতে হবে স্বাস্থের প্রতি। সাধারণত জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ির বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে।

শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভয় না পেয়ে একটু সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

আপডেট সময় : ০৫:০০:২৭ অপরাহ্ণ, সোমবার, ৯ জুন ২০২৫