মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আল-আকসায় ঈদের নামাজ আদায় করলেন মুসল্লিরা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহার দিনেও দখল ও দমন নীতির ছায়া সরেনি ফিলিস্তিনিদের জীবন থেকে। তবু ঈদের আত্মত্যাগ ও একতা স্মরণে হাজারো মুসল্লি জড়ো হন পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে। ভোর থেকেই ধর্মপ্রাণ মুসলমানেরা প্রাচীন এই পবিত্র স্থানটিতে শান্তিপূর্ণভাবে সমবেত হতে থাকেন। আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন। খবর রয়টার্সের।

ইসলামের পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এরপর পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আচার পালন করেন।

আল-আকসা মসজিদে ঈদের নামাজের এই বিশাল সমাবেশ ফিলিস্তিনিদের ধর্মীয় ঐক্য এবং দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমাবেশ তাদের দৃঢ় সংকল্প ও ঐতিহ্যের প্রতি অবিচল থাকার বার্তাও বহন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আল-আকসায় ঈদের নামাজ আদায় করলেন মুসল্লিরা

আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫