মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব, একদিনেই ১৫ হাজার কোটি টাকা হাওয়া মাস্কের!

বড় ধরনের আর্থিক ধাক্কা খেলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। একদিনেই টেসলার শেয়ারে ব্যাপক পতনে কোম্পানির বাজার মূলধন থেকে উবে গেছে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার —যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,২০০ কোটি টাকা।

মূলত করনীতি ও ব্যয়সংক্রান্ত একটি বিলকে কেন্দ্র করে ট্রাম্প ও মাস্কের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের নতুন কর ও ব্যয় বিলকে ‘জনগণের অর্থের অপচয়’ ও ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মাস্ক।

এর প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হন ট্রাম্প। এমনকি এক পর্যায়ে ট্রাম্প মাস্ককে সরকারি ভর্তুকি ও চুক্তি বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। এই টানাপড়েনের মধ্যে বিনিয়োগকারীরা আতঙ্কে টেসলার শেয়ার বিক্রি শুরু করেন। একদিনেই টেসলার শেয়ারের দাম পড়ে গেছে ১৪ শতাংশ, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ দৈনিক পতন।

বিশ্বখ্যাত অর্থবিষয়ক ম্যাগাজিন ফোর্বস জানায়, বৃহস্পতিবার শেয়ার দামে পতনের ফলে এলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৩৮৮ বিলিয়নে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাস্ক জানান, ট্রাম্প প্রশাসনের ইভি (ইলেকট্রিক ভেহিকল) ট্যাক্স ক্রেডিট বিল থেকে হঠাৎ করেই বরাদ্দ কমানোয় টেসলা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে থেকে কিছু জানতেন না বলেও দাবি করেন।

ট্রাম্পের দাবি, এই বিল বাতিলের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ অর্থ আবার নিজ দখলে এনে দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব, একদিনেই ১৫ হাজার কোটি টাকা হাওয়া মাস্কের!

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫