মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিশ্বের বেশিরভাগ দেশে পালন হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ শুক্রবার (৬ জুন) সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালন হচ্ছে। ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দ্বিতীয় বৃহত্তম উৎসবটি পালন করছে।

এরইমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এর আগে ৯ জিলহজ মুজদালিফায় সারারাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্য উঠার আগে কিছু সময় অবস্থান করেন এবং সূর্য উঠার আগেই মিনার উদ্দেশ্যে রওয়ানা হন।

১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামরাতে জোহরের আগেই ৭টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামরাতে কঙ্কর নিক্ষেপ করেই হাজিরা মিনায় কোরবানির পশু জবাই করেন। এ ক্ষেত্রে যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি করবেন, তারা ব্যাংকের লোকদের কাছ থেকে মাথা হলক করার নির্দিষ্ট সময় জেনে নেন।

কোরবানির পর পরই মাথা হলক করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবেন হাজিরা। এদিকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও।

ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘণ্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপসহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদুল আজহা পালিত হবে আগামীকাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিশ্বের বেশিরভাগ দেশে পালন হচ্ছে ঈদুল আজহা

আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫