মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সেতু ধসে পড়ল চলন্ত ট্রেনের ওপর, নিহত ৭

রাশিয়ায় সেতু ধসে নিচে থাকা রেললাইনে চলন্ত ট্রেনের ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩১ জন। গতকাল শনিবার (৩১ মে) রাতে ইউক্রেন সীমান্তসংলগ্ন ব্রিয়ান্সক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ টেলিগ্রাম পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন।’ তিনি আরও জানান, আহত ৩১ জনের মধ্যে ২টি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও নতুন তথ্য সামনে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রাণ হারিয়েছেন ট্রেনের চালকও। ক্লিমভ শহর থেকে রাজধানী মস্কোগামী ট্রেনটি ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে একটি সেতু আচমকা ভেঙে পড়ে রেললাইনের ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রিয়ার খবর বলছে, বিধ্বস্ত হওয়া ট্রেনটির ভেতর অনেকে আটকে পড়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা তাঁদের উদ্ধারে কাজ করছেন। আরও কেউ আটকে পড়ে আছেন কি না, সে জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

এ ঘটনার পর টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে মস্কো রেলওয়ে। তাতে বলা হয়েছে, রাশিয়ার পরিবহনব্যবস্থার ওপর ‘অবৈধ হস্তক্ষেপের’ ফলে সেতুটি ধসে পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সেতু ধসে পড়ল চলন্ত ট্রেনের ওপর, নিহত ৭

আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫