মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বন্যায় ভেসে গেল ঘরবাড়ি, নিহত ১১৫

নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়ায় ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির তোড়ে বহু মানুষ নিখোঁজ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানির পাশাপাশি পানির স্রোতে ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, নিঃস্ব হয়ে পড়েছেন শত শত পরিবার।

নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশন্স প্রধান হুসেনি ইশাহ জানিয়েছেন, এখনো অনেক মানুষ বিপদে আছেন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নাইজারে জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ওদু হুসেইনি বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করেছি। আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি। কারণ বন্যা দূর থেকে এসে মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে।’

মোকওয়াতে গত বুধবার ভারী বৃষ্টিপাত হয়। যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। ওই বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ভেসে যায়। সেখানকার অনেক বাসিন্দা এখনো নিখোঁজ। শহরের কাছে একটি বাঁধ ধসে পড়লে অবস্থার দ্রুত অবনতি ঘটে।

মোকওয়া নাইজারিয়ার নাইজার রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শহরটি দক্ষিণ দিকের বাণিজ্যের জন্য গুরত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। অপরদিকে দেশটির উত্তরাঞ্চলের কৃষকরা এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন।

শহরটির ২৯ বছর বয়সী বাসিন্দা ও সরকারি কর্মচারি মোহাম্মদ তানকো জানিয়েছেন, তিনি বন্যায় তার বাড়ির ১৫ জনকে হারিয়েছেন। তিনি বলেছেন,‘বাড়িটি ভেসে গেছে। আমরা সব হারিয়েছি।’

নাইজেরিয়ায় এখন বর্ষাকাল শুরু হয়েছে। যা ৬ মাস দীর্ঘ হয়। এই সময়টায় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছিলো। বর্ষার শুরুতেই পরিস্থিতি এমন হওয়ায় সামনে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নাইজেরিয়ায় বন্যায় ভেসে গেল ঘরবাড়ি, নিহত ১১৫

আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫