মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিকিমে পর্যটকবাহী গাড়ি ১ হাজার ফুট নিচে পড়ে নিখোঁজ ৮, চালকের মৃত্যু

ভারতের সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যা চরম শোকের ছায়া ফেলেছে স্থানীয় প্রশাসন ও পর্যটকদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে চালকসহ মোট ১১ জন ছিলেন, যাদের মধ্যে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, ২ জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং বাকি ৮ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের দুই শহর চুংতাং ও মুনসিতাংয়ের মাঝামাঝি এলাকায় ঘটেছে এই ঘটনা। আহত দুই জনকে চুংতাং-এর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাঙ্গান জেলার সুপারিটেনডেন্ট অব পুলিশ সোনাম ডেচু ভুটিয়া সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। গাড়িটিতে চালক ব্যতীত বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী, তিব্বতের সীমান্ত পুলিশ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে। তবে বর্ষণ ও নদীর প্রমত্ত ভাবের কারণে তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেছেন সোনাম ডেচু ভুটিয়া।

এদিকে নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিকিমে পর্যটকবাহী গাড়ি ১ হাজার ফুট নিচে পড়ে নিখোঁজ ৮, চালকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৭:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫