রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

হজযাত্রীদের নিবন্ধন শুরু ২৮ মার্চ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি মৌসুমে হজের নিবন্ধন ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে তিনদিন। হজ গমনেচ্ছুদের মধ্যে যারা প্রাক-নিবন্ধন করেছেন তারা ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। নির্ধারিত কোটার মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড ও হজ এজেন্সি ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন সরাসরি নিবন্ধন করবেন।

অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে পূরণ করা হবে। এজন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতকে ২০১৭ সালের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এছাড়া হজ প্যাকেজে ঘোষিত ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার মধ্যে ২৮ হাজার ৭৫২ টাকা নেয়া হয়। সিটি চেক ইন, জম জম পানি, শতকরা ১ ভাগ হারে অতিরিক্ত বাড়ি ভাড়া ও ব্যাংক গ্যারান্টি সৌদি হজ মন্ত্রণালয়ের অনুকূলে, ব্যাংক গ্যারান্টি সৌদি জেনারেল কার সিন্ডিকেটের অনুকূলে, স্থানীয় সার্ভিস চার্জ, হজ যাত্রীদের কল্যাণ তহবিল, হজ যাত্রীদের জন্য ট্রলি ব্যাগ ও প্রশিক্ষণ ফি বাবদ আট হাজার ৪০১ টাকা কেটে অবশিষ্ট ২০ হাজার ৩৫১ টাকা সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যার বিপরীতে নিজ নিজ এজেন্সির হিসাবে ফেরত দেয়া হবে।

একই সঙ্গে হজ এজেন্সির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

হজযাত্রীদের নিবন্ধন শুরু ২৮ মার্চ !

আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭