রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ভাইরাল ভিডিও দেখে এক্সপ্রেসওয়ের সেই ৫ ডাকাত আটক

Oplus_131072

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ডাকাতদলের ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বুধবার (৭ মে) মুন্সীগঞ্জ গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চালকের দক্ষতায় রামদা হাতে ডাকাতের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তিগত গাড়ির আরোহী।

ঘটনার সময় গাড়ির একটি ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওৎ পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি আসতেই বড় রামদা নিয়ে গাড়িটির দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু গাড়িচালক ঘটনা বুঝতে পারে সামনে না গিয়ে দ্রুত গাড়িটি নিয়ে পিছনে কেটে পড়তে সমর্থ হয়। হাফপ্যান্ট ও লুঙ্গি পরিহিত কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৬ জন ডাকাত গাড়িটিকে ধরতে না পেরে কয়েকটি রাম দা গাড়ির দিকে ছুঁড়ে মারেন।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশর ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল ঢাকা পোস্টকে বলেন, ওই ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে। বিকেল ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ভাইরাল ভিডিও দেখে এক্সপ্রেসওয়ের সেই ৫ ডাকাত আটক

আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫