মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

দগ্ধ ব্যক্তিরা হলেন- সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া সুমন মিয়া তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে তার ভাই সোহেল রানা পরিবারসহ বেড়াতে আসেন। শবে বরাত উপলক্ষে রান্নাঘরে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে, এতে ঘরে আগুন ধরে যায়। ফলে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন।

দগ্ধ সোহেল রানা জানান, “আমার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। পিঠা বানানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সবাই দগ্ধ হয়।”

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার মেসবাহ জানান, রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আশুলিয়ায় আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ

আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫