সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মাছ শিকারে যাওয়া ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ চার জেলেকে তুলে নিয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদের মোহনা থেকে তাদের ধরা হয়। পরবর্তীকালে জেলেদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া আরাকান আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী জেলেরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলারের মালিক ও মাঝি মোহাম্মদ হাসান (৩২), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ হাসান (১৮), সলিম উল্লাহর ছেলে মোহাম্মদ জাবেদ (১৭) এবং কবির আহমদের ছেলে আব্দুর রহিম (২২)।

শাহপরীর দ্বীপে দক্ষিণ পাড়া নৌ ঘাটের সভাপতি বশির আহমদ জানিয়েছেন, প্রতিদিনের মতো আজও সকালে নাফ নদে মাছ শিকারে গেলে মায়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেপল্লীতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি কোস্ট গার্ড, বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনতে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মাছ শিকারে যাওয়া ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট সময় : ০৬:২৩:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫