মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১২ জুলাই ধার্য করেছেন।

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জানান, মঙ্গলবার মামলাটির চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১২ জুলাই চার্জ শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ সিকদার।
২০১৪ সালের ২২ অক্টোবর ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই আসাদুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি !

আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭