মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারের লালমনিরহাটে পৌঁছেছেন আজহারী, উৎসুক মানুষের ঢল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর  রহমান আজহারী। এ সময় তাকে একনজর দেখতে লাখো মানুষের ঢল নামে। তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফুলেল তোরা প্রদান করেন মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম।

আজ শনিবার ( ১৮ জানুয়ারি ) দুপুর দেড়টার দিকে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি।

এদিকে সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা।

এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। তিনি লালমনিরহাট প্রবেশ করা মাত্র আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত  তদন্ত (ওসি) বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও সাদা পোশাকেও টহল অব্যাহত রয়েছে।

‘আমরা আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মাহফিল সম্পন্ন হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সাথে কাজ করছে’, জানান ওসি বাদল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

হেলিকপ্টারের লালমনিরহাটে পৌঁছেছেন আজহারী, উৎসুক মানুষের ঢল

আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫