মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে যুবদল ও ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতার করা মামলায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার পঞ্চগড় আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জাহিদ হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রপাত গত বছরের ১৬ নভেম্বর, যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার দিন জেলা শহরের তেঁতুলিয়া রোডে মশাল মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শ্রমিক লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, যাতে আহত হন শ্রমিক লীগ নেতা নুরুজ্জমান। তিনি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তিন অভিযুক্ত আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করেন, তবে ফেরদৌস ওয়াহিদ রাসেল ও রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পঞ্চগড়ে যুবদল ও ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত

আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫