মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে কৃষক ও গ্রামবাসী বিক্ষোভ।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
  • ৮৫৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায়,অবৈধ ভাবে মাটিকাটা বন্ধের দাবি জানিয়ে,প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে,ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে,বিক্ষোভ মিছিল-বের করে গ্রামবাসী।
এতে অংশনেয় খাসকান্দি ও চরপানিয়া সহ অন্তত ১১টি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ।
ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ,সরকার পতনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে, রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেয়া হচ্ছে ইটের ভাটায়।
এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, কয়েকটি গ্রামের সড়ক পথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানানো হয়।
এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী মানববন্ধনে অংশ নিয়ে, শীঘ্রই অবৈধ মাটিকাটা স্থায়ীভাবে বন্ধ করা সহ মাটি বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ায় দাবি জানান,পরে দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।
এছাড়া স্থানীয় কৃষকদের অভিযোগ,অবৈধভাবে মাটি কাটার ফলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী দুটি গ্রামের সংযোগ সড়ক সহ কৃষি জমির মাটি। এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন সহ স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত কার্যক্রম।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে কৃষক ও গ্রামবাসী বিক্ষোভ।

আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫