মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দু’ঘন্টাব্যাপী গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় সড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী মো. সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান, নিহত শামীমের চাচা মাসুদ রানা প্রমুখ। বক্তারা শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি

আপডেট সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪