মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ তিন যুবক আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫শে ডিসেম্বর) বিকালে তাদের আটক করা হয়। আটক তিন যুবক হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনায় এবং নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়।
বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে তাদের গতিরোধ করা হয়। এসময় তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের শরীর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ঘটনায় আটক তিন যুবকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ তিন যুবক আটক

আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪